দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে ক্ষতিপূরণ ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লামা বন বিভাগের রেস্ট হাউজ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। তিনি বলেন, মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সামাজিক বনায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই বন বিভাগের মূল লক্ষ্য। সভায় সভাপতিত্ব করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বন্যহাতি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বনায়ন সম্প্রসারণের মাধ্যমে বন সংরক্ষণ ও স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।

আরও পড়ুন, মেহেরপুর কারাগারে কয়েদী নির্যাতনের অভিযোগ তিন কারারক্ষীর বিরুদ্ধে

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভা শেষে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা ক্ষতিপূরণ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিষয় : বান্দরবান বন্যহাতি চেক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে ক্ষতিপূরণ ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লামা বন বিভাগের রেস্ট হাউজ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। তিনি বলেন, মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সামাজিক বনায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই বন বিভাগের মূল লক্ষ্য। সভায় সভাপতিত্ব করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বন্যহাতি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বনায়ন সম্প্রসারণের মাধ্যমে বন সংরক্ষণ ও স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।

আরও পড়ুন, মেহেরপুর কারাগারে কয়েদী নির্যাতনের অভিযোগ তিন কারারক্ষীর বিরুদ্ধে

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভা শেষে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা ক্ষতিপূরণ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত