নারায়ণগঞ্জের বন্দরে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে বন্দরের মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।
আরো পড়ুন , বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করল পুলিশ
এ ব্যাপারে বুধবার সকালে বন্দর থানার উপ-পরিদর্শক মো. মনির হোসাইন বাদী হয়ে গ্রেফতারকৃত ২ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। সেই সাথে দুপুরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন