দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

পাইপলাইনের মেরামতের কারণে ফেনী জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে

গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ফেনী জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক (প্রকৌশল ও সেবা) প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাখরাবাদের গ্যাস সংযোগ লাইন মেরামত করা হবে। এজন্য জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। গ্রাহকদের অবগতির জন্য জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। যদি প্রয়োজন হয় ২৪ ঘণ্টা-পরবর্তী আরও ৬ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখা হতে পারে। রক্ষণাবেক্ষণ শেষ হলে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন, তারাগঞ্জে মোবাইল কোর্টে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা অভিযান

এর আগে, রক্ষণাবেক্ষণের জন্য জেলার দাগনভূঞা উপজেলায় রোববার ভোর ৬টা থেকে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সেখানে গ্যাস সংযোগ চালু হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া, গত কয়েকদিন ধরেই শহরের সালাহউদ্দিন মোড়, বারাহীপুর, ক্যাডেট কলেজ, উকিল পাড়া ও শাহীন একাডেমি সড়কসহ বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময় গ্যাস সংযোগ বন্ধ ছিল। তবে অন্যান্য স্থানে সংযোগ চালু থাকলেও গ্যাসের চাপ কম ছিল।

বিষয় : বন্ধ রক্ষণাবেক্ষণ ফেনী গ্যাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাইপলাইনের মেরামতের কারণে ফেনী জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ফেনী জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক (প্রকৌশল ও সেবা) প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাখরাবাদের গ্যাস সংযোগ লাইন মেরামত করা হবে। এজন্য জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। গ্রাহকদের অবগতির জন্য জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। যদি প্রয়োজন হয় ২৪ ঘণ্টা-পরবর্তী আরও ৬ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখা হতে পারে। রক্ষণাবেক্ষণ শেষ হলে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন, তারাগঞ্জে মোবাইল কোর্টে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা অভিযান

এর আগে, রক্ষণাবেক্ষণের জন্য জেলার দাগনভূঞা উপজেলায় রোববার ভোর ৬টা থেকে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সেখানে গ্যাস সংযোগ চালু হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া, গত কয়েকদিন ধরেই শহরের সালাহউদ্দিন মোড়, বারাহীপুর, ক্যাডেট কলেজ, উকিল পাড়া ও শাহীন একাডেমি সড়কসহ বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময় গ্যাস সংযোগ বন্ধ ছিল। তবে অন্যান্য স্থানে সংযোগ চালু থাকলেও গ্যাসের চাপ কম ছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত