দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

পদত্যাগের খবরের বিষয়ে রুমিন ফারহানার মন্তব্য

রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এমনকি পদত্যাগের কথাও বলেছিলেন। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আলোচিত এই বিএনপি নেত্রী। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

আরো পড়ুন , তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের দিকে যাত্রা শুরু

বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফারহানা বলেন, এখনো আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলব। তারা যদি বলে তাহলে আমি সেই পথে (পদত্যাগ) যাব। তবে নির্বাচন আমি করব।প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। রুমিন ফারহানার প্রত্যাশিত এ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।ওই দিন তিনি আরও বলেন, এতো বড় দল (বিএনপি) তাদের ভালো-মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে।

বিষয় : পদত্যাগ রুমিন মন্তব্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পদত্যাগের খবরের বিষয়ে রুমিন ফারহানার মন্তব্য

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এমনকি পদত্যাগের কথাও বলেছিলেন। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আলোচিত এই বিএনপি নেত্রী। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

আরো পড়ুন , তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের দিকে যাত্রা শুরু

বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফারহানা বলেন, এখনো আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলব। তারা যদি বলে তাহলে আমি সেই পথে (পদত্যাগ) যাব। তবে নির্বাচন আমি করব।প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। রুমিন ফারহানার প্রত্যাশিত এ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।ওই দিন তিনি আরও বলেন, এতো বড় দল (বিএনপি) তাদের ভালো-মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত