দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

নুরের আসনে বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা

সাংগঠনিক কমিটি বিলুপ্ত

নির্বাচনি রাজনীতির টানাপোড়েনের মধ্যে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবরে কমিটি বিলুপ্তির চিঠি পাঠানো হয়। 

আরো পড়ুন  , নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে সফর যাচ্ছেন জামায়াত আমির

দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম শানু। অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করার বিষয়ে অনড় ছিলেন। এ আসনে বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ করতে নারাজ ছিল দুই উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বিষয় : বিএনপি ঘোষণা বিলুপ্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নুরের আসনে বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনি রাজনীতির টানাপোড়েনের মধ্যে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবরে কমিটি বিলুপ্তির চিঠি পাঠানো হয়। 

আরো পড়ুন  , নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে সফর যাচ্ছেন জামায়াত আমির

দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম শানু। অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করার বিষয়ে অনড় ছিলেন। এ আসনে বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ করতে নারাজ ছিল দুই উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত