দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে সফর যাচ্ছেন জামায়াত আমির

উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা সফর করবেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় জামায়াতের প্রচার বিভাগ।জামায়াতে ইসলামী জানায়, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা ১৫-তে গণসংযোগ করবেন ও নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

আরো পড়ুন , কর্নেল অলির মামলার ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

বিষয় : সফর জামায়াত আমির উত্তরবঙ্গ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে সফর যাচ্ছেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা সফর করবেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় জামায়াতের প্রচার বিভাগ।জামায়াতে ইসলামী জানায়, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা ১৫-তে গণসংযোগ করবেন ও নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

আরো পড়ুন , কর্নেল অলির মামলার ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত