একটি মহল নির্বাচনের সুযোগ নিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে, খুন ও মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছে ওই মহল। এমনকি, মহলটি বাংলাদেশের স্বাধীনতা কখনই চাইনি বলে দাবি এই বিএনপি নেতার।(১২ জানুয়ারি) বিকালে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে হওয়া এক শোকসভায় তিনি এসব দাবি করেন।মির্জা আব্বাস বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমরা বিভিন্নভাবে হামলার শিকার হয়েছিলাম। আমার বাসা হাসপাতালে পরিণত হয়েছিলো। আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে আহতদের বিভিন্ন হাসপাতালে নিতে তিনটি অ্যাম্বুলেন্স অনবরত কাজ করেছিল তখন।
আরো পড়ুন , সিলেটের তিন জেলায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান
শতকষ্ট সহ্য করে নিজের জীবনের বিনিময়ে সে অত্যাচার থেকে আমাদের রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে। তারপরও তিনি দেশ ছেড়ে যাননি। অথচ, একটিবারও কৃতজ্ঞতা নেই। সব নাকি তারা অর্জন করেছে।”“গত ১৭ বছর আমাদের নেতা-কর্মীরা গুম-খুনের শিকার হয়েছে। এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে। ভাবটা এমন যে বিএনপি কথাই বলতে পারবে না। বললেই টুইস্ট করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে। বিশেষ করে আমাকে টার্গেট করা হচ্ছে। যারা আমার সম্পর্কে অপপ্রচার করছেন তারা অপরিপক্ক। তারা হয়তো আমার সম্পর্কে কিছু জানে না। এসব অপরিপক্করা যদি সংসদে আসে তাহলে সংসদের কি অবস্থা হবে আল্লাহ জানে।”

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন