দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

নাহিদ ইসলাম-মামুনুল হকের বৈঠকে আলোচনা সূচি প্রকাশ

নাহিদ ইসলাম-মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার (১২ জানুয়ারি) বিকালে মামুনুল হকের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক বার্তায় এ সাক্ষাতের বিষয়ে জানিয়েছে এনসিপি। সাক্ষাতে আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা।

আরো পড়ুন , বিজয় নিশ্চিত আনুষ্ঠানিকতা হবে ১২ ফেব্রুয়ারি : নুর

পৃথক বার্তায় বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, ঘন্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মামুনুল হক ও নাহিদ ইসলাম। বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে  ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিষয় : আলোচনা অনুষ্ঠিত নাহিদ -মামুনুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নাহিদ ইসলাম-মামুনুল হকের বৈঠকে আলোচনা সূচি প্রকাশ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার (১২ জানুয়ারি) বিকালে মামুনুল হকের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক বার্তায় এ সাক্ষাতের বিষয়ে জানিয়েছে এনসিপি। সাক্ষাতে আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা।

আরো পড়ুন , বিজয় নিশ্চিত আনুষ্ঠানিকতা হবে ১২ ফেব্রুয়ারি : নুর

পৃথক বার্তায় বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, ঘন্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মামুনুল হক ও নাহিদ ইসলাম। বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে  ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত