দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে ৫টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কাছে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নরসিংদী-১ (সদর) আসনে ৮ জন, নরসিংদী-২ (পলাশ) আসনে ৮ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন, নরসিংদী-৪ (বেলাবুমনোহরদী) আসনে ৯ জন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সর্বাধিক ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে খায়রুল কবির খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ হোসেন ভূইয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ, গণ অধিকার পরিষদের শিরিন আক্তার শেলি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামান এবং গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী।

আরও পড়ুন, নেত্রকোণায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ডায়ালগ

নরসিংদী-২ (পলাশ)আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সারোয়ার তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ মাওলানা মো. আমজাদ হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ড. আবদুল মঈন খান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. ফারুক ভূঁইয়া, জাতীয় পার্টির এ. এন. এম. রফিকুল আলম সেলিম এবং ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ ইব্রাহিম।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১০ জন। তারা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রাকিবুল ইসলাম রাকিব, বিএনপির মনজুর এলাহী, জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, ইনসানিয়াত বিপ্লবের রায়হান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ারেজ হোসেন ভূঁইয়া, জাতীয় পার্টির এ কে এম রেজাউল করিম, গণফোরামের এ কে এম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুল ইসলাম মৃধা ও জনতার দলের মো. এনামুল হক।

নরসিংদী-৪ (বেলাবুমনোহরদী) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম, জনতার দলের আবু দারদা মো. মাজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহাম্মদ মিলন মিয়া, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ কংগ্রেসের কাজী শফিকুল ইসলাম।

আরও পড়ুন, গাজীপুর-৩ এ দাড়িপাল্লা প্রতীকে জামায়াতের ড. জাহাঙ্গীর আলমের মনোনয়ন জমা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সর্বাধিক ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ পনির হোসেন, বিএনপির মো. আশরাফ উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার, স্বতন্ত্র মো. গোলাপ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুজ্জামান উজ্জল, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা, বাংলাদেশ খেলাফত মজলিসের তাজুল ইসলাম, স্বতন্ত্র মো. জামাল আহমেদ চৌধুরী, স্বতন্ত্র মো. সোলায়মান খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান।

এদিকে নরসিংদীর বিভিন্ন আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একাধিক সম্ভাব্য প্রার্থী জোটগত সিদ্ধান্তের কারণে মনোনয়নপত্র জমা দেননি। এর মধ্যে নরসিংদী-১ আসনে এনসিপির আবদুল্লাহ আল ফয়সাল এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর উল্লেখযোগ্য।

বিষয় : মনোনয়ন নরসিংদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নরসিংদীতে ৫টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত