দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মনি চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১২ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত মনি চক্রবর্তী ছিলেন অত্যন্ত শান্ত ও নিরীহ প্রকৃতির একজন ব্যবসায়ী। তাকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার বর্মণ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সাহা রানা, সঞ্জয় ধর, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, অ্যাডভোকেট তুষার মিত্র, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক সঞ্জয় সাহা, বাদল বণিকসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, আমরা দ্রুত বিচার চাই। ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

আরও পড়ুন, ড্যাব নরসিংদীর উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

উল্লেখ্য, এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পলাশ উপজেলার সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তদের হাতে খুন হন মনি চক্রবর্তী।

বিষয় : নরসিংদী মানববন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১২ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত মনি চক্রবর্তী ছিলেন অত্যন্ত শান্ত ও নিরীহ প্রকৃতির একজন ব্যবসায়ী। তাকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার বর্মণ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সাহা রানা, সঞ্জয় ধর, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, অ্যাডভোকেট তুষার মিত্র, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক সঞ্জয় সাহা, বাদল বণিকসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, আমরা দ্রুত বিচার চাই। ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

আরও পড়ুন, ড্যাব নরসিংদীর উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

উল্লেখ্য, এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পলাশ উপজেলার সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তদের হাতে খুন হন মনি চক্রবর্তী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত