সিপিসি-৩, মেহেরপুর র্যাব ১২ এর অভিযানে দুটি বিদেশি পি-স্ত-ল, ম্যা-গা-জি-ন ও পাঁচটি তাজা গু-লিসহ দুই যুবককে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২৫ মিনিটে মেহেরপুর র্যাব-১২ একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাজুডাঙ্গা গ্রামস্থ আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন ও মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। র্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন, যুব সমাজের উদ্যোগে আকুয়ায় দিনব্যাপী হসলা সম্মেলন
অপরদিকে, একই গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯) এর কাছ থেকে একটি বিদেশি রিভলবার (মেড ইন আফগানিস্তান), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। র্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে এ এম মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। আগ্নে-য়াস্ত্র-সহ আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন