দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

দিপু দাস হত্যা মামলায় ভালুকায় আরও এক আসামি গ্রেফতার

দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনা আসামিকে গ্রেফতা

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম নিবির ইসলাম অনিক। পুলিশের দাবি, হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন অনিক। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দিপু হত্যা মামলায় ১৯ আসামিকে গ্রেফতার করা হলো। অনিক ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের কালিমুল্লাহর ছেলে এবং একই কারখানার নিটিং অপারেটর। মঙ্গলবার বিকালে তাকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী থেকে গ্রেফতার করা হয়। 

আরো পড়ুন , খালেদা জিয়ার জানাজায় হৃদয়বিদারক মৃত্যু মো. নিরব হোসেনের

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, ভিডিও ও ছবিতে দেখা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তি দিপুকে রশি দিয়ে টেনে গাছে ঝোলাচ্ছেন। এরপর লাশে আগুন দেওয়া হয়। তদন্ত দল অনিককে শনাক্ত করে। দিপু হত্যার পর অনিক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে ধরতে নেত্রকোনা, বনানী ও গাজীপুরে অভিযানের পর টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। বুধবার বিকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরো পড়ুন , ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

 ময়মনসিংহ ছিল নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু। এর কারণ স্পর্শকাতর কিছু ঘটনা। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে ২৫ ডিসেম্বর ভালুকা উপজেলায় পাইওনিয়ার নিটওয়্যারস ফ্যাক্টরির জুনিয়র কোয়ালিটি কন্ট্রোলার দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও বেঁধে তিন কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়। কয়েক হাজার মানুষের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অনেককে উল্লাস করতে দেখা যায়। এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে। মূলত পদোন্নতিকে কেন্দ্র করে সহকর্মীরা ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে দিপু দাসকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করে। দেশ-বিদেশে এ ঘটনার তীব্র প্রতিবাদ হয়। 

বিষয় : গ্রেফতার ভালুকা দিপু হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দিপু দাস হত্যা মামলায় ভালুকায় আরও এক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম নিবির ইসলাম অনিক। পুলিশের দাবি, হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন অনিক। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দিপু হত্যা মামলায় ১৯ আসামিকে গ্রেফতার করা হলো। অনিক ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের কালিমুল্লাহর ছেলে এবং একই কারখানার নিটিং অপারেটর। মঙ্গলবার বিকালে তাকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী থেকে গ্রেফতার করা হয়। 

আরো পড়ুন , খালেদা জিয়ার জানাজায় হৃদয়বিদারক মৃত্যু মো. নিরব হোসেনের

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, ভিডিও ও ছবিতে দেখা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তি দিপুকে রশি দিয়ে টেনে গাছে ঝোলাচ্ছেন। এরপর লাশে আগুন দেওয়া হয়। তদন্ত দল অনিককে শনাক্ত করে। দিপু হত্যার পর অনিক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে ধরতে নেত্রকোনা, বনানী ও গাজীপুরে অভিযানের পর টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। বুধবার বিকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরো পড়ুন , ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

 ময়মনসিংহ ছিল নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু। এর কারণ স্পর্শকাতর কিছু ঘটনা। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে ২৫ ডিসেম্বর ভালুকা উপজেলায় পাইওনিয়ার নিটওয়্যারস ফ্যাক্টরির জুনিয়র কোয়ালিটি কন্ট্রোলার দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও বেঁধে তিন কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়। কয়েক হাজার মানুষের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অনেককে উল্লাস করতে দেখা যায়। এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে। মূলত পদোন্নতিকে কেন্দ্র করে সহকর্মীরা ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে দিপু দাসকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করে। দেশ-বিদেশে এ ঘটনার তীব্র প্রতিবাদ হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত