দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

খালেদা জিয়ার জানাজায় হৃদয়বিদারক মৃত্যু মো. নিরব হোসেনের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে হৃদয়বিদারকভাবে মৃত্যুবরণ করেছেন দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. নিরব হোসেন (৫৬)। জাতীয় সংসদ ভবন এলাকায় অতিরিক্ত ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মো. নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মতিউর রহমান মিয়ার সন্তান। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় ভাই মো. বাহাদুর হোসেন বর্তমানে দৈনিক জনকণ্ঠের পরিবহন শাখার এজিএম হিসেবে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, জানাজায় অংশ নিতে নিরব হোসেন এক বন্ধুকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় যান। সেখানে অতিরিক্ত জনসমাগমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিরব হোসেন এক ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন, ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় নাহিয়ান। পরে সরকারিভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়। দেশে ফিরে এলেও বর্তমানে সে চিকিৎসাধীন। কর্মজীবনে নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে পাঁচ বছরেরও বেশি সময় দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন অত্যন্ত সৎ, দায়িত্ববান ও ভদ্র স্বভাবের একজন মানুষ। বাউফলের সন্তান এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, নিরব ভাই ছিলেন একজন পরোপকারী মানুষ। তার সন্তান জুলাই আন্দোলনে আহত হয়ে এখনো ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। আজ নিরব ভাই চলে যাওয়ায় নাহিয়ানের পাশে দাঁড়ানোর মতো কেউ রইলো না। একটি পরিবার কার্যত নিঃস্ব হয়ে গেল।

বিষয় : মৃত্যু হৃদয়বিদারক মো. নিরব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

খালেদা জিয়ার জানাজায় হৃদয়বিদারক মৃত্যু মো. নিরব হোসেনের

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে হৃদয়বিদারকভাবে মৃত্যুবরণ করেছেন দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. নিরব হোসেন (৫৬)। জাতীয় সংসদ ভবন এলাকায় অতিরিক্ত ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মো. নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মতিউর রহমান মিয়ার সন্তান। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় ভাই মো. বাহাদুর হোসেন বর্তমানে দৈনিক জনকণ্ঠের পরিবহন শাখার এজিএম হিসেবে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, জানাজায় অংশ নিতে নিরব হোসেন এক বন্ধুকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় যান। সেখানে অতিরিক্ত জনসমাগমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিরব হোসেন এক ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন, ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় নাহিয়ান। পরে সরকারিভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়। দেশে ফিরে এলেও বর্তমানে সে চিকিৎসাধীন। কর্মজীবনে নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে পাঁচ বছরেরও বেশি সময় দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন অত্যন্ত সৎ, দায়িত্ববান ও ভদ্র স্বভাবের একজন মানুষ। বাউফলের সন্তান এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, নিরব ভাই ছিলেন একজন পরোপকারী মানুষ। তার সন্তান জুলাই আন্দোলনে আহত হয়ে এখনো ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। আজ নিরব ভাই চলে যাওয়ায় নাহিয়ানের পাশে দাঁড়ানোর মতো কেউ রইলো না। একটি পরিবার কার্যত নিঃস্ব হয়ে গেল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত