আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে সাতক্ষীরাতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন , জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মিস আফরোজা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ।
আরও পড়ুন, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মাঠে কুমিল্লা জেলা প্রশাসন
সভায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও স্থানীয় রাজনীতি নেতারা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন