দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃহস্পতিবার চলবে ক্লাস

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত সূচি অনুযায়ী আগামীকাল বুধবার ২৩ সেপ্টেম্বর ছুটি থাকবে। ফলে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন আনা হয়েছে। এর আগে ২০ মে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল।

আারও  পড়ুন, হজ ২০২৭ নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর

তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে।ফলে বুধবার ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। এদিন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে না।অন্যদিকে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর আর কোনো ছুটি থাকছে না। ওই দিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে হবে।সংশোধিত সূচি প্রকাশের ফলে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির তারিখ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেছে।

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান ফাতেহা-ই-ইয়াজদাহম ছুটির তারিখ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃহস্পতিবার চলবে ক্লাস

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত সূচি অনুযায়ী আগামীকাল বুধবার ২৩ সেপ্টেম্বর ছুটি থাকবে। ফলে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন আনা হয়েছে। এর আগে ২০ মে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল।

আারও  পড়ুন, হজ ২০২৭ নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর

তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে।ফলে বুধবার ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। এদিন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে না।অন্যদিকে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর আর কোনো ছুটি থাকছে না। ওই দিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে হবে।সংশোধিত সূচি প্রকাশের ফলে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির তারিখ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x