দৈনিক সংবাদ দিগন্ত

২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার সারা দেশে পালিত হবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম।এ উপলক্ষে দেশের স্কুল কলেজ ও মাদরাসায় সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা এদিন ছুটি পাবেন।তবে ২৩ সেপ্টেম্বর সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি নয়। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি।সরকারি আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তারা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।আরও  পড়ুন, বাড়ি দখল ও চাঁদা দাবির মামলায় এসআরবিকে তদন্তের নির্দেশএদিকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বোর্ড ময়মনসিংহ দেশের পিটিআইগুলোর ছুটির তারিখ পরিবর্তন করেছে। পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পালন করা হবে।অন্যদিকে ব্যাংক বীমা করপোরেট অফিসসহ বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। এসব প্রতিষ্ঠানে নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চলবে।অর্থাৎ ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও সরকারি অফিসসহ অধিকাংশ কর্মস্থলে এটি স্বাভাবিক কর্মদিবস।

২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি