দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে সংস্কৃতি বিপ্লবের আশাবাদ : দুলু

রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে সংস্কৃতি বিপ্লব হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। নতুন বাংলাদেশে আর বিগত আওয়ামী সরকারের মতো হত্যা, লুটপাট ফিরে আসবে না।শনিবার বিকালে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন , সাইদ আল নোমান দৌড়ে চট্টগ্রাম-১০-এর মনোনয়নপ্রাপ্ত প্রার্থী

আওয়ামী লীগ দেশের যে গণতন্ত্রহীনতা, হত্যা, লুট, ধর্ষণ, লুটপাট করেছিল, দেশের মানুষ তা ভোলেনি উল্লেখ করে দুলু বলেন, আওয়ামী লীগ বিনাভোটে অবৈধভাবে বার বার ক্ষমতায় এসে জাতির ঘাড়ে চড়ে বসে ছিল। দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দেশের মানুষ এবার বিএনপিকে নির্বাচিত করবে।নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জাসাস নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে বাউল আব্দুল খালেকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন

বিষয় : বিএনপি আশাবাদী সংস্কৃতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে সংস্কৃতি বিপ্লবের আশাবাদ : দুলু

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে সংস্কৃতি বিপ্লব হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। নতুন বাংলাদেশে আর বিগত আওয়ামী সরকারের মতো হত্যা, লুটপাট ফিরে আসবে না।শনিবার বিকালে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন , সাইদ আল নোমান দৌড়ে চট্টগ্রাম-১০-এর মনোনয়নপ্রাপ্ত প্রার্থী

আওয়ামী লীগ দেশের যে গণতন্ত্রহীনতা, হত্যা, লুট, ধর্ষণ, লুটপাট করেছিল, দেশের মানুষ তা ভোলেনি উল্লেখ করে দুলু বলেন, আওয়ামী লীগ বিনাভোটে অবৈধভাবে বার বার ক্ষমতায় এসে জাতির ঘাড়ে চড়ে বসে ছিল। দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দেশের মানুষ এবার বিএনপিকে নির্বাচিত করবে।নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জাসাস নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে বাউল আব্দুল খালেকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত