সামাজিকমাধ্যমে নেটিজেনদের সমালোচনা সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আলোচনা ও সমালোচনার পরিবর্তে দেশের গুরুত্বপূর্ণ সামাজিক সংকট নিয়ে মানুষকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, গত ২৪ ঘণ্টায় অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ যেভাবে প্রতিবাদ, ক্ষোভ ও আলোচনা করেছে, সেই একই তীব্রতা যদি ধর্ষণের ঘটনা কিংবা শিশু মৃত্যুর বিষয়েও দেখা যেত, তাহলে দেশ ও জাতির উপকার হতো।তিনি আরও উল্লেখ করেন, দেশে ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত এবং শতাধিক শিশুর মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মানুষের মনোযোগ প্রয়োজন।আরও পড়ুন , বডি শেমিংয়ের শিকারফারিয়ার এই বক্তব্য সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার পোস্টটি অনেক অনুরাগী শেয়ার করেছেন এবং নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।এদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়ে তুলনামূলক কম দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভালো ও মানসম্পন্ন গল্প ছাড়া কাজ করতে চান না।অন্যদিকে একই সময়ে চলচ্চিত্র অঙ্গনের আরেক আলোচিত বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন অভিনেতা ওমর সানী। তিনি সামাজিকমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলচ্চিত্রাঙ্গনের কিছু ব্যক্তির কর্মকাণ্ডের সমালোচনা করেন। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাটককে সিনেমা হিসেবে ছাড়পত্র দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক ঘিরেই তার এই মন্তব্য বলে ধারণা করছেন অনেকে।আরও পড়ুন , কান ২০২৬-এ কি দেখা যাবে না ঐশ্বরিয়াকে