দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

ডিসি পার্ক চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ফুল উৎসবের চতুর্থ আসর

চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক

রঙিন ফুলের সমারোহে আবার প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক। ১৯৪ একর জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কে চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে দেশের বৃহত্তম ফুলের উৎসব। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলে সাজানো হয়েছে পুরো পার্ক।শুক্রবার উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রকৃতি ও নান্দনিকতার সমন্বয়ে এমন আয়োজন মানুষের মননে ইতিবাচক প্রভাব ফেলে এবং পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন , হাতিয়ায় রাজনৈতিক সংঘর্ষে ১০ জন আহত বিএনপি-এনসিপি সংশ্লিষ্ট

ফুলের সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য যোগ করা হয়েছে নানা নতুন আকর্ষণ। পার্কজুড়ে এখন দেখা মিলছে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের বিচরণে, যা পুরো পরিবেশকে করেছে আরও জীবন্ত ও মনোমুগ্ধকর।নতুন সংযোজন হিসেবে থাকছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার ট্রি। রঙিন ফুলে সাজানো হয়েছে নানা ভাস্কর্য, থিম ও ল্যান্ডস্কেপ। পার্কের প্রতিটি কর্নারেই রয়েছে দেশি-বিদেশি ফুলের নিখুঁত বিন্যাস। হাঁটার পথের পাশেও চোখে পড়বে ফুলের সারি। দর্শনার্থীদের জন্য নির্ধারিত করা হয়েছে আলাদা আলাদা ফটো জোন।

আরো পড়ুন , চকরিয়ায় ৫০ লাখ টাকার ২ একর বনভূমি উদ্ধার

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে ফুল উৎসব। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা, যারা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য দর্শকদের সামনে তুলে ধরবেন। উৎসবে প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এ ছাড়া মাসজুড়ে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।

বিষয় : চট্টগ্রাম ডিসি পার্ক ফুল উৎসব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডিসি পার্ক চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ফুল উৎসবের চতুর্থ আসর

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

রঙিন ফুলের সমারোহে আবার প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক। ১৯৪ একর জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কে চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে দেশের বৃহত্তম ফুলের উৎসব। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলে সাজানো হয়েছে পুরো পার্ক।শুক্রবার উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রকৃতি ও নান্দনিকতার সমন্বয়ে এমন আয়োজন মানুষের মননে ইতিবাচক প্রভাব ফেলে এবং পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন , হাতিয়ায় রাজনৈতিক সংঘর্ষে ১০ জন আহত বিএনপি-এনসিপি সংশ্লিষ্ট

ফুলের সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য যোগ করা হয়েছে নানা নতুন আকর্ষণ। পার্কজুড়ে এখন দেখা মিলছে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের বিচরণে, যা পুরো পরিবেশকে করেছে আরও জীবন্ত ও মনোমুগ্ধকর।নতুন সংযোজন হিসেবে থাকছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার ট্রি। রঙিন ফুলে সাজানো হয়েছে নানা ভাস্কর্য, থিম ও ল্যান্ডস্কেপ। পার্কের প্রতিটি কর্নারেই রয়েছে দেশি-বিদেশি ফুলের নিখুঁত বিন্যাস। হাঁটার পথের পাশেও চোখে পড়বে ফুলের সারি। দর্শনার্থীদের জন্য নির্ধারিত করা হয়েছে আলাদা আলাদা ফটো জোন।

আরো পড়ুন , চকরিয়ায় ৫০ লাখ টাকার ২ একর বনভূমি উদ্ধার

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে ফুল উৎসব। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা, যারা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য দর্শকদের সামনে তুলে ধরবেন। উৎসবে প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এ ছাড়া মাসজুড়ে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত