দৈনিক সংবাদ দিগন্ত

ডিএসই-সিএসইতে সূচক বৃদ্ধি, লেনদেন অব্যাহত

ডিএসই-সিএসইতে সূচক বৃদ্ধি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।  ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০২০ ও ১৮৮২ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আরও পড়ুন, বাণিজ্য ঘাটতি বৃদ্ধি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছাল

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৫৫টির এবং অপরির্বতিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার। বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিহলো-সায়হাম কটন, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, জেনেক্স, একমি লিমিটেড, মুন্নু ফেব্রিকস, সায়হাম টেক্সটাইল, রহিমা ফুড, খান ব্রাদার্স ও সিমটেক ইন্ডাস্ট্রি।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৯ পয়েন্টে অবস্থান করে।

আরও পড়ুন, ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব পুঁজিবাজারে

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানি শেয়ারের দর।

বিষয় : ডিএসই সিএসই লেনদেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডিএসই-সিএসইতে সূচক বৃদ্ধি, লেনদেন অব্যাহত

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত