দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

জিহাদ হত্যার বিচার চেয়ে জামালপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে মানববন্ধন

জামালপুরে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।নিহত জিহাদ (১৬) সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা অভিযোগ করেন, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মুন্না, সাইফুলের ছেলে মোহাম্মদ সাঈদ,  মোকছেদের ছেলে আবুল কাশেম এবং তাদের সহযোগীরা গহেরপাড়া এলাকার জামে মসজিদের পেছনে জিহাদকে মারধর ও ধারালো চাকু দিয়ে হত্যা করেছে।এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো সব আসামিকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আরো পড়ুন , নিখোঁজ ব্যবসায়ী মৃত অবস্থায় ধানক্ষেতে পুলিশ তদন্ত শুরু

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, মামলার প্রধান আসামিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। পরে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।এর আগে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গহেরপাড়ায় জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফিরোজ মিয়া মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সাঈদ, আবুল কাশেমসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিষয় : জামালপুর শিক্ষার্থী জিহাদ হত্যা সড়ক অবরোধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জিহাদ হত্যার বিচার চেয়ে জামালপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

জামালপুরে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।নিহত জিহাদ (১৬) সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা অভিযোগ করেন, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মুন্না, সাইফুলের ছেলে মোহাম্মদ সাঈদ,  মোকছেদের ছেলে আবুল কাশেম এবং তাদের সহযোগীরা গহেরপাড়া এলাকার জামে মসজিদের পেছনে জিহাদকে মারধর ও ধারালো চাকু দিয়ে হত্যা করেছে।এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো সব আসামিকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আরো পড়ুন , নিখোঁজ ব্যবসায়ী মৃত অবস্থায় ধানক্ষেতে পুলিশ তদন্ত শুরু

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, মামলার প্রধান আসামিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। পরে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।এর আগে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গহেরপাড়ায় জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফিরোজ মিয়া মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সাঈদ, আবুল কাশেমসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x