দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালকে গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালকে গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া থেকে প্রথমে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

জানা গেছে, ইঞ্জিনিয়ার হেলাল জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তপশিল ঘোষণার পর হেলাল স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ নিয়ে তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালায়। দুপুরে জামালপুর পৌর শহরের ছাত্রদল যুবদলের কয়েকজন কর্মী শহরের মৃধাপাড়ায় দেখে আটক করে গোয়েন্দা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম কালবেলাকে জানান, ডেভিল হান্ট ফেজ-২ মোতাবেক হেলালকে প্রথম আটক করা হয়, যাচাই-বাছাই করে নাশকতা ও বিস্ফোরক আইনে মাদারগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিষয় : জামালপুর হেলাল আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া থেকে প্রথমে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

জানা গেছে, ইঞ্জিনিয়ার হেলাল জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তপশিল ঘোষণার পর হেলাল স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ নিয়ে তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালায়। দুপুরে জামালপুর পৌর শহরের ছাত্রদল যুবদলের কয়েকজন কর্মী শহরের মৃধাপাড়ায় দেখে আটক করে গোয়েন্দা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম কালবেলাকে জানান, ডেভিল হান্ট ফেজ-২ মোতাবেক হেলালকে প্রথম আটক করা হয়, যাচাই-বাছাই করে নাশকতা ও বিস্ফোরক আইনে মাদারগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত