দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

জাতীয় পার্টির মতো বিরোধীদল হতে চায় জামায়াত

মুখপাত্র গাজী আতাউর রহমান

জাতীয় পার্টির মতো জামায়াতে ইসলামীও সরকারের সঙ্গী বিরোধীদল হতে চায় কি না-এমন প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। (১৪ জানুয়ারি) পল্টনের নোয়াখালী টাওয়ারে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন প্রশ্ন তোলেন। জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় এমন সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলনের দলীয় মুখপাত্র।গাজী আতাউর রহমান বলেন, জামায়াতের আমির জাতীয় সরকার ও খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন।

আরো পড়ুন , জাতীয় পার্টির মতো বিরোতারেক রহমানের পথসভা ঘিরে নারায়ণগঞ্জে বিএনপির ব্যাপক প্রস্তুতিধীদল হতে চায় জামায়াত

 কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে। সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন উঠছে—জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায়? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল। তবে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে।জামায়াতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক, তবে এর দায় ইসলামী আন্দোলনের নয়। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তাদের জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে।

বিষয় : জাতীয় পার্টির জামায়াত ইসলামী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাতীয় পার্টির মতো বিরোধীদল হতে চায় জামায়াত

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় পার্টির মতো জামায়াতে ইসলামীও সরকারের সঙ্গী বিরোধীদল হতে চায় কি না-এমন প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। (১৪ জানুয়ারি) পল্টনের নোয়াখালী টাওয়ারে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন প্রশ্ন তোলেন। জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় এমন সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলনের দলীয় মুখপাত্র।গাজী আতাউর রহমান বলেন, জামায়াতের আমির জাতীয় সরকার ও খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন।

আরো পড়ুন , জাতীয় পার্টির মতো বিরোতারেক রহমানের পথসভা ঘিরে নারায়ণগঞ্জে বিএনপির ব্যাপক প্রস্তুতিধীদল হতে চায় জামায়াত

 কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে। সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন উঠছে—জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায়? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল। তবে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে।জামায়াতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক, তবে এর দায় ইসলামী আন্দোলনের নয়। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তাদের জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত