দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বরিশালের হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

মিঠাপুকুরে শিক্ষকের বেধড়ক মারধরে শিক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপমন্ত্রী পদমর্যাদা লাভ করেছেন

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

চট্টগ্রামে সওজকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরকে না জানিয়ে রাস্তার প্রয়োজনে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। অনুমোদন ছাড়াই পাহাড় কাটায় পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১০ ডিসেম্বর বুধবার এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ গোলাম বাশির আহমেদ জানান, ‘আইন অমান্য করে প্রায় ৩৫ শতক পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় সওজকে এ জরিমানা করা হয়েছে। তবে সওজের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন দাবি করেন, তাঁরা জনস্বার্থে সেতু নির্মাণের জন্য পাহাড় কাটেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর যে পরিমাণ পাহাড় কাটার কথা বলছে, বাস্তবে ততটা কাটা হয়নি। আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব। 

আরও পড়ুন, কালিয়াকৈর চেক পোস্টে বন কর্মকর্তাদের অনিয়ম

পরিবেশ অধিদপ্তর জানায়, সওজের আওতাধীন ‘বারাইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক সম্প্রসারণ (এলওসি-৩)’ প্রকল্পের কাজে মোট ১৭টি স্থানে পাহাড় কাটা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ৪ নভেম্বর দুই দফা তদন্তে ১ লাখ ৩২ হাজার ৫৭০ ঘনফুট বা ৩৪.৯২ শতক পাহাড় কাটার প্রমাণ মেলে। আজ শুনানিতে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে জরিমানার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিষয় : জরিমানা চট্টগ্রাম সওজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রামে সওজকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

পরিবেশ অধিদপ্তরকে না জানিয়ে রাস্তার প্রয়োজনে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। অনুমোদন ছাড়াই পাহাড় কাটায় পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১০ ডিসেম্বর বুধবার এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ গোলাম বাশির আহমেদ জানান, ‘আইন অমান্য করে প্রায় ৩৫ শতক পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় সওজকে এ জরিমানা করা হয়েছে। তবে সওজের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন দাবি করেন, তাঁরা জনস্বার্থে সেতু নির্মাণের জন্য পাহাড় কাটেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর যে পরিমাণ পাহাড় কাটার কথা বলছে, বাস্তবে ততটা কাটা হয়নি। আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব। 

আরও পড়ুন, কালিয়াকৈর চেক পোস্টে বন কর্মকর্তাদের অনিয়ম

পরিবেশ অধিদপ্তর জানায়, সওজের আওতাধীন ‘বারাইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক সম্প্রসারণ (এলওসি-৩)’ প্রকল্পের কাজে মোট ১৭টি স্থানে পাহাড় কাটা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ৪ নভেম্বর দুই দফা তদন্তে ১ লাখ ৩২ হাজার ৫৭০ ঘনফুট বা ৩৪.৯২ শতক পাহাড় কাটার প্রমাণ মেলে। আজ শুনানিতে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে জরিমানার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত