দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশার পর ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। মঙ্গলবার রাতে বরিশাল নৌবন্দর থেকে পাঁচটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী জানান, রাত ৯টায় লঞ্চগুলো যাত্রা শুরু করে। তবে ঘন কুয়াশার কারণে নিরাপত্তার স্বার্থে লঞ্চগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে ঢাকায় পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।

আরও পড়ুন, নরসিংদীতে তীব্র শীতের সাথে ঘন কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

এর আগে ঘন কুয়াশার কারণে রবিবার সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-ঢাকাসহ দেশের অভ্যন্তরীণ সব নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিএ।

বিষয় : কুয়াশা লঞ্চ নৌরুট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঘন কুয়াশার পর ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল শুরু

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

ঘন কুয়াশার কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। মঙ্গলবার রাতে বরিশাল নৌবন্দর থেকে পাঁচটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী জানান, রাত ৯টায় লঞ্চগুলো যাত্রা শুরু করে। তবে ঘন কুয়াশার কারণে নিরাপত্তার স্বার্থে লঞ্চগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে ঢাকায় পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।

আরও পড়ুন, নরসিংদীতে তীব্র শীতের সাথে ঘন কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

এর আগে ঘন কুয়াশার কারণে রবিবার সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-ঢাকাসহ দেশের অভ্যন্তরীণ সব নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিএ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত