দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল শেষ, বাড়ছে নির্বাচনী উত্তাপ

গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল শেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাজনৈতিক উত্তাপ ও সমন্বয়ের এক নতুন অধ্যায় যুক্ত হয়েছে। এই আসনে সর্বোচ্চ ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্যান্য দলীয় প্রার্থীদের অংশগ্রহণ নির্বাচনকে করেছে বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রয়াত বিএনপি নেতা এম এ মান্নানের সন্তান। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় শ্রমিকদল নেতা সালাউদ্দিন সরকারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ হোসেন আলী প্রথম থেকেই একক প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন। তিনি ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং দলের তৃণমূলকে সক্রিয় করতে মাঠ পর্যায়ে তৎপর। শ্রমিক অধ্যুষিত গাজীপুর মহানগরের শ্রমিকদের বৃহত্তরটি অংশ এ প্রার্থীকে নিয়ে তৎপর রয়েছেন।

তাছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আলী নাসের খানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। চলমান জোট কার্যক্রম অনুসারে শোনা যাচ্ছে, জামাত ও এনসিপির মধ্যে সমন্বয় অনুযায়ী আলী নাসের খান জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, 'জোটের সিদ্ধান্ত যেভাবেই আসবে, আমরা তা সম্মান করে একসাথে নির্বাচন পরিচালনা করব। যদিও কিছু নেতাকর্মীর মধ্যে স্বাভাবিকভাবে উদ্বেগ লক্ষ্য করা গেছে, আমরা দলীয় সমন্বয় ও শৃঙ্খল বজায় রেখে এগিয়ে যাব। জোটের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমরা নির্বাচনী মাঠে সুসংহতভাবে অংশগ্রহণ করব এবং সবার স্বার্থ ও গণতান্ত্রিক নিয়ম মেনে কাজ করব। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা।'

আরও পড়ুন, ঘুষ ছাড়া কাজ হয় না মেহেরপুর পাসপোর্ট অফিসে, ভোগান্তির অভিযোগে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা

গাজীপুর-২ আসনের অন্যান্য মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ জিয়াউল কবির, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)র মাসুদ রেজা, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র জিত বড়ুয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ, স্বতন্ত্র তাপসী তন্ময় চৌধুরী, জাতীয় পার্টির মোঃ মাহবুব আলম, জাতীয় পার্টির মোহাম্মদ ইসরাফিল মিয়া, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, জনতার দলের মোঃ মোহাম্মদ শরিফুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)র মোঃ আব্দুল কাইয়ুম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র আব্বাস ইসলাম খান এবং গণঅধিকার পরিষদের মাহফুজর রহমান খান।

আরও পড়ুন, ৪৮ কেজি গাঁজাসহ পিকআপ ট্রাক জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

এমন বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতা এবং স্বামী-স্ত্রীর একসাথে নির্বাচনী অংশগ্রহণ, জামাত-এনসিপি জোটের সম্ভাব্য প্রার্থীতা, বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মোট ১৮ প্রার্থীকে নিয়ে গাজীপুর-২ আসন এবারের নির্বাচনে অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই এবং প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর আসনের রাজনৈতিক চিত্র আরও স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, গাজীপুর-২ আসনটি গাজীপুর সিটি করপোরেশনের ১৯ থেকে ৩৯ নম্বর ওয়ার্ড, ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড (টঙ্গী) এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। 

বিষয় : গাজীপুর মনোনয়নপত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল শেষ, বাড়ছে নির্বাচনী উত্তাপ

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত