দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে ওই এলাকায় ভিড় করেন। তবে উদ্যান বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না।

এ সময় অনেকেই মূল ফটকে দাঁড়িয়ে দোয়া করে ফিরে যান। পরে দুপুরে জনসাধারণের জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। প্রসঙ্গত, এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

আরও পড়ুন, নরসিংদী-২ আসনে এনসিপির তুষারের কোনো স্থাবর–অস্থাবর সম্পদ নেই

বুধবার খালেদা জিয়াকে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেল ৫টার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।

বিষয় : সমাধিস্থল উন্মুক্ত সর্বসাধারণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে ওই এলাকায় ভিড় করেন। তবে উদ্যান বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না।

এ সময় অনেকেই মূল ফটকে দাঁড়িয়ে দোয়া করে ফিরে যান। পরে দুপুরে জনসাধারণের জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। প্রসঙ্গত, এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

আরও পড়ুন, নরসিংদী-২ আসনে এনসিপির তুষারের কোনো স্থাবর–অস্থাবর সম্পদ নেই

বুধবার খালেদা জিয়াকে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেল ৫টার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত