দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কুয়াশার দাপটে সড়ক ও নৌপথে একের পর এক দুর্ঘটনা

কুয়াশার কারণে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষঅ্যাম্বুলেন্সে

স্ট্রোক করে মাসখানেক ধরে যশোরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মিজানুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসছিলেন স্ত্রী নীলা ও শ্যালক নিশান। অ্যাম্বুলেন্সটি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে কুয়াশার কারণে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জনই। এ সময় আহত হন চালকসহ দুজন। গত শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, সড়কে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়াও ঘন কুয়াশার কবলে পড়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। শুক্রবার রাত পৌনে ১টার দিকে ঘটা ঐ দুর্ঘটনায় বাসের ছয় যাত্রী আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে বাসের প্রায় অর্ধশত যাত্রীকে উদ্ধার করে।

আরো পড়ুন , চার শতাব্দী ধরে জ্ঞানচর্চার বাতিঘর শেখপুরা মসজিদ

এক্সপ্রেসওয়ের চার স্থানে দুর্ঘটনা, আহত ৩০ : ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের চারটি স্থানে পৃথক দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজং এবং মাদারীপুরের শিবচর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। যানবাহন চালকদের মধ্যে সতর্কতার অভাব, ঘন কুয়াশা ও যানবাহনের দ্রুতগতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।আগামী পাঁচ দিন থাকবে কুয়াশার দাপট আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব আরো বিস্তৃত হতে পারে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরো কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বিষয় : দুর্ঘটনা কুয়াশা সড়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুয়াশার দাপটে সড়ক ও নৌপথে একের পর এক দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত