কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ এর শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৯ টায় শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় কাঁচা লংকা রেষ্টুরেন্টের হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম আশফাক। এসময় উপস্থিত ছিলেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামান লস্কর, প্রিজাইডিং অফিসার জামাল আবু নাসের হিলালী মিন্টু, সমিতির সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান খান মনির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান মাসুদ সহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন কারা হয়। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল ৪৫৭ টি। এতে সভাপতি পদে নির্বাচন করেন ২ জন, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন ২ জন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করেন ৩ জন।
আরও পড়ুন, গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল শেষ, বাড়ছে নির্বাচনী উত্তাপ
এতে সভাপতি পদে মোঃ রফিকুজ্জামান খান শওকত (ছাতা প্রতীকে) সাধারণ সম্পাদক পদে জুনায়েদ হোসেন পিয়াস (চেয়ার প্রতীকে) ও কোষাধ্যক্ষ পদে কলিম আহমেদ (চশমা প্রতীকে) নির্বাচিত হন। এবং কার্যনির্বাহী সদস্য পদে আবুল কালাম, ওমর ফারুক, শফিউল আলম শফিক ও সাইফুল ইসলাম মলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন