দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

এনসিপির ফেনী জেলা শাখার পাঁচ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার দুই সহসাংগঠনিক সম্পাদকসহ পাঁচজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন ফেনী জেলা আহ্বায়ক কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও আবদুর রহিম এবং সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বরাবর পাঠানো পদত্যাগপত্রে তাঁরা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময়ে মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে দলটি নিজস্ব ঘোষিত মতাদর্শ থেকে সরে এসেছে। ব্যক্তিগত ও নীতিগত কারণ বিবেচনায় নিয়ে তাঁরা স্বেচ্ছায় দল ছাড়ছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, জাতীয় নাগরিক পার্টি ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি জোটে যুক্ত হয়েছে। এই সিদ্ধান্তের কারণেই তাঁরা পদত্যাগ করেছেন।

আরও পড়ুন, গোবিন্দগঞ্জে বালুবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

এর আগে গত ২৯ ডিসেম্বর ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম দল থেকে পদত্যাগ করেন। তিনি ফেনী-৩ আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, ‘এর আগে একজন পদত্যাগ করেছিলেন। আজ আরও পাঁচজন পদত্যাগ করেছেন বলে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তাঁরা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে পদত্যাগপত্রের কপি জমা দেননি। কপি পেলে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

বিষয় : পদত্যাগ এনসিপি ফেনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এনসিপির ফেনী জেলা শাখার পাঁচ নেতার পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার দুই সহসাংগঠনিক সম্পাদকসহ পাঁচজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন ফেনী জেলা আহ্বায়ক কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও আবদুর রহিম এবং সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বরাবর পাঠানো পদত্যাগপত্রে তাঁরা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময়ে মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে দলটি নিজস্ব ঘোষিত মতাদর্শ থেকে সরে এসেছে। ব্যক্তিগত ও নীতিগত কারণ বিবেচনায় নিয়ে তাঁরা স্বেচ্ছায় দল ছাড়ছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, জাতীয় নাগরিক পার্টি ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি জোটে যুক্ত হয়েছে। এই সিদ্ধান্তের কারণেই তাঁরা পদত্যাগ করেছেন।

আরও পড়ুন, গোবিন্দগঞ্জে বালুবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

এর আগে গত ২৯ ডিসেম্বর ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম দল থেকে পদত্যাগ করেন। তিনি ফেনী-৩ আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, ‘এর আগে একজন পদত্যাগ করেছিলেন। আজ আরও পাঁচজন পদত্যাগ করেছেন বলে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তাঁরা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে পদত্যাগপত্রের কপি জমা দেননি। কপি পেলে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত