দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতি ও গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।তবে মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে দাবি করেছে, চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, প্রাণহানির পাশাপাশি অন্তত ২ হাজার ২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুন , জাপানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন আগাম নির্বাচন
অন্যদিকে নরওয়েভিভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআরএনজিও) দাবি করেছে, নিহত বিক্ষোভকারীর সংখ্যা অন্তত ৫১ জন, যাদের মধ্যে রয়েছে ৯ জন শিশু।বিবিসি ফারসি নিহত এমন ২২ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত করেছে। তবে ইরানের ভেতরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় পুরো পরিস্থিতি নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।ইরানি রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানে প্রথম বিক্ষোভ শুরু হয়। এরপর তা দ্রুত দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের অনেকেই এখন সরাসরি সরকার পতনের দাবি জানাচ্ছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন