দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

উত্তরায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা

গতকাল রাজধানী  উত্তরায় ১৩ জানুয়ারি, ২০২৬ ইং রোজ মঙ্গলবার  ‘মুসলিম হোটেল’-এ অবৈধ গ্যাস সংযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান শান্ত। হোটেলের মালিক আওয়ামীলীগ নেতা খোকন ও কর্মচারীদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরের কুয়েত বাংলাদেশ চীন মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা জমজম টাওয়ারের বিপরীতে অবস্থিত ‘মুসলিম হোটেল’-এ দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) এই ঘটনার তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান শান্ত সহ আরো কয়েকজন সাংবাদিক। তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে হোটেলের বাইরে রাস্তায় হোটেল মালিক ও একদল কর্মচারী তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক শান্তর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় আরও সাংবাদিকরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন। 

পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুয়েত বাংলাদেশ চীন মৈত্রী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। অভিযোগ উঠেছে, মুসলিম হোটেলের মালিক খোকন দীর্ঘদিন ধরে নিজেকে আওয়ামী লীগ নেতা এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এই পরিচয় ব্যবহার করেই তিনি সরকারি সম্পদ (গ্যাস) চুরি করে ব্যবসা পরিচালনা করছিলেন। 

আরও পড়ুন, নেত্রকোনায় অপরাধ দমনে সক্রিয় পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম

এমনকি সংবাদকর্মীরা এই বিষয়ে প্রশ্ন তুললে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হতো বলে স্থানীয়রা জানিয়েছেন। উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উত্তরা এলাকায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে হামলাকারী হোটেল মালিক খোকন ও জড়িত কর্মচারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয় : উত্তরা গ্যাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উত্তরায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

গতকাল রাজধানী  উত্তরায় ১৩ জানুয়ারি, ২০২৬ ইং রোজ মঙ্গলবার  ‘মুসলিম হোটেল’-এ অবৈধ গ্যাস সংযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান শান্ত। হোটেলের মালিক আওয়ামীলীগ নেতা খোকন ও কর্মচারীদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরের কুয়েত বাংলাদেশ চীন মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা জমজম টাওয়ারের বিপরীতে অবস্থিত ‘মুসলিম হোটেল’-এ দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) এই ঘটনার তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান শান্ত সহ আরো কয়েকজন সাংবাদিক। তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে হোটেলের বাইরে রাস্তায় হোটেল মালিক ও একদল কর্মচারী তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক শান্তর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় আরও সাংবাদিকরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন। 

পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুয়েত বাংলাদেশ চীন মৈত্রী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। অভিযোগ উঠেছে, মুসলিম হোটেলের মালিক খোকন দীর্ঘদিন ধরে নিজেকে আওয়ামী লীগ নেতা এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এই পরিচয় ব্যবহার করেই তিনি সরকারি সম্পদ (গ্যাস) চুরি করে ব্যবসা পরিচালনা করছিলেন। 

আরও পড়ুন, নেত্রকোনায় অপরাধ দমনে সক্রিয় পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম

এমনকি সংবাদকর্মীরা এই বিষয়ে প্রশ্ন তুললে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হতো বলে স্থানীয়রা জানিয়েছেন। উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উত্তরা এলাকায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে হামলাকারী হোটেল মালিক খোকন ও জড়িত কর্মচারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত