কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লার অংশে কোনো ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে।(১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে ফায়ার সার্ভিসের মহেশখালী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পার্শ্ববর্তী উপজেলা থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনের মূল কেন্দ্র নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। আগুনের কিছু অংশ বারবার পুনরায় জ্বলে ওঠায় ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে।
আরো পড়ুন , ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন
রাত ১টার দিকে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের জানান, চারটি ইউনিট একযোগে কাজ করলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তিনি বলেন, এক প্রান্তে আগুন নেভানো হলে অন্য প্রান্তে তা আবার জ্বলে উঠছে।ভোর ৫টার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সালাহ উদ্দিন কাদের এবং চকরিয়া ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর দিদারুল হক জানান, আগুনের মূল তীব্রতা কমে এলেও এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে এবং তা শেষ হলে নির্বাপণের চূড়ান্ত ধাপে যাওয়া হবে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা জানান, অভিযান সম্পূর্ণভাবে শেষ করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আরও সময় লাগবে।
বিষয় : আগুন নিয়ন্ত্রণ কক্সবাজার যৌথ প্রচেষ্টা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন