আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো সশস্ত্র বাহিনী মোতায়েন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন—ইসি। সংস্থাটি জানিয়েছে, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসকে লক্ষ্য রেখে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।ইসি সূত্রে জানা গেছে, দেশের ১২টি সিটি করপোরেশন, শতাধিক উপজেলা ও পৌরসভা এবং হাজারো ইউনিয়ন পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েক হাজার ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে বলে জানা গেছে।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আইন ও বিধিমালা সংশোধনের কাজ চলছে। নতুন অধ্যাদেশ গেজেট আকারে পাওয়ার পর সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।আরও পড়ুন , কুয়েতে ২৪০ টন খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ, মানবিক সহায়তায় নতুন দৃষ্টান্তএদিকে নির্বাচন ব্যবস্থায় কয়েকটি বড় সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসির আইন সংস্কার কমিটি। এর মধ্যে রয়েছে প্রার্থীদের সমর্থনসূচক ভোটার সই বাতিল, ইভিএম বাদ, পোস্টার নিষিদ্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিয়ন্ত্রণ।ইসি আরও জানিয়েছে, বর্ষা ও বাজেটের কারণে কিছু সময় প্রয়োজন হলেও শীতকালকে উপযুক্ত সময় ধরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।তবে সেনা মোতায়েন প্রসঙ্গে নির্বাচন কমিশনার স্পষ্ট করে জানিয়েছেন, এখনই সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই, পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।