দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

নির্দলীয় স্থানীয় নির্বাচন ঘিরে বড় সংস্কার, নতুন বিধিমালা চূড়ান্তের পথে

নির্দলীয় স্থানীয় নির্বাচন ঘিরে বড় সংস্কার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন, সংক্ষেপে ইসি। নির্বাচনকে আরও অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করতে একাধিক গুরুত্বপূর্ণ বিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার জানিয়েছেন, নতুন বিধিমালায় কাগজের পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান ব্যবস্থা বাতিল করা হচ্ছে।এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধানও থাকছে না বলে জানানো হয়েছে।নির্বাচনকে সম্পূর্ণ নির্দলীয় করার অংশ হিসেবে এবার কোনো দলীয় প্রতীকও ব্যবহার করা যাবে না। এমনকি প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতাও বাতিল করা হচ্ছে।

আরও পড়ুন, আগামীকাল ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন কমিশন জানিয়েছে, উপজেলা ছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে, তবে এর নির্দিষ্ট পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।নতুন বিধিমালায় প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা থাকছে না। পাশাপাশি ফেরারি আসামি এবং আইসিটি আইনের মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না।ইসি বলছে, চলতি বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী জুনের মধ্যে সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হবে।একই সঙ্গে নির্বাচন কমিশন সরকারের নিরপেক্ষতা, রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততার ওপর সুষ্ঠু নির্বাচনের সফলতা নির্ভর করবে বলে মন্তব্য করেছে।

আরও  পড়ুন , পোস্টার ছাড়া স্থানীয় নির্বাচন, আসছে নতুন বিধিমালা

বিষয় : নির্বাচন চূড়ান্ত স্থানীয় সরকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নির্দলীয় স্থানীয় নির্বাচন ঘিরে বড় সংস্কার, নতুন বিধিমালা চূড়ান্তের পথে

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন, সংক্ষেপে ইসি। নির্বাচনকে আরও অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করতে একাধিক গুরুত্বপূর্ণ বিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার জানিয়েছেন, নতুন বিধিমালায় কাগজের পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান ব্যবস্থা বাতিল করা হচ্ছে।এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধানও থাকছে না বলে জানানো হয়েছে।নির্বাচনকে সম্পূর্ণ নির্দলীয় করার অংশ হিসেবে এবার কোনো দলীয় প্রতীকও ব্যবহার করা যাবে না। এমনকি প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতাও বাতিল করা হচ্ছে।

আরও পড়ুন, আগামীকাল ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন কমিশন জানিয়েছে, উপজেলা ছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে, তবে এর নির্দিষ্ট পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।নতুন বিধিমালায় প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা থাকছে না। পাশাপাশি ফেরারি আসামি এবং আইসিটি আইনের মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না।ইসি বলছে, চলতি বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী জুনের মধ্যে সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হবে।একই সঙ্গে নির্বাচন কমিশন সরকারের নিরপেক্ষতা, রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততার ওপর সুষ্ঠু নির্বাচনের সফলতা নির্ভর করবে বলে মন্তব্য করেছে।

আরও  পড়ুন , পোস্টার ছাড়া স্থানীয় নির্বাচন, আসছে নতুন বিধিমালা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত