দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

আগামীকাল ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারিক রহমান।

আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। দিনব্যাপী এ সফরে উন্নয়ন, সংস্কৃতি ও রাজনৈতিক কার্যক্রম মিলিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন , পোস্টার ছাড়া স্থানীয় নির্বাচন, আসছে নতুন বিধিমালা

একইসঙ্গে তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।ময়মনসিংহের ত্রিশালকে ঘিরে ইতোমধ্যে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

আরও  পড়ুন ,  দেশজুড়ে ক্ষোভের পর রামিসা হত্যায় দ্রুত বিচার চার্জশিট প্রস্তুত রোববার : স্বরাষ্ট্রমন্ত্রী

বিষয় : ময়মনসিংহ সফর প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আগামীকাল ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। দিনব্যাপী এ সফরে উন্নয়ন, সংস্কৃতি ও রাজনৈতিক কার্যক্রম মিলিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন , পোস্টার ছাড়া স্থানীয় নির্বাচন, আসছে নতুন বিধিমালা

একইসঙ্গে তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।ময়মনসিংহের ত্রিশালকে ঘিরে ইতোমধ্যে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

আরও  পড়ুন ,  দেশজুড়ে ক্ষোভের পর রামিসা হত্যায় দ্রুত বিচার চার্জশিট প্রস্তুত রোববার : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত