রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর রামিসার বাসা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার প্রধান নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।তিনি বলেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে এবং ইতোমধ্যে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন চার্জশিট প্রস্তুতের কাজ চলছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে কাজ চলছে। আশা করা হচ্ছে,
আরও পড়ুন , দেশজুড়ে ভ্যাপসা গরম, ঈদের দিনও মিলছে না স্বস্তির খবর
রোববারের মধ্যেই ডিএনএ রিপোর্ট সম্পন্ন হবে এবং সেদিনই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।তিনি বলেন, সরকার চেষ্টা করবে দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে।এদিকে সরকারপ্রধান নিহত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি রামিসার বড় বোনের পড়াশোনা ও পারিবারিক খরচ বহনের ঘোষণা দেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে গত মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।পরে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে বলে জানা গেছে
আরও পড়ুন , রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিষয় : চার্জশিট রোববার রামিসা হত্যা রোববার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন