দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ২২ মে ২০২৬

দেশজুড়ে ভ্যাপসা গরম, ঈদের দিনও মিলছে না স্বস্তির খবর

ঈদের দিনও মিলছে না স্বস্তির খবর

ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দেশ। এর মধ্যেই ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের আনন্দে স্বস্তির বৃষ্টি নাও মিলতে পারে—এমনই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বর্তমানে দেশের ১১টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুরে তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। এতে জনজীবনে বেড়েছে অস্বস্তি।আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও  পড়ুন , রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ এবং দমকা হাওয়া। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী ২৬ মে থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা।ঈদের দিনের আবহাওয়া নিয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু এলাকায় ঈদের দিনও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।অর্থাৎ এবারও গরমের মধ্যেই ঈদের নামাজ, পশু কোরবানি ও উৎসবের নানা আয়োজন সম্পন্ন করতে হতে পারে রাজধানীবাসীকে। তাই বিশেষজ্ঞরা পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও  পড়ুন , সৌদিতে হজ ব্যবস্থাপনা বৈঠকে অংশ নিলেন ধর্মমন্ত্রী

বিষয় : স্বস্তি ঈদুল আজহা ভ্যাপসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দেশজুড়ে ভ্যাপসা গরম, ঈদের দিনও মিলছে না স্বস্তির খবর

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দেশ। এর মধ্যেই ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের আনন্দে স্বস্তির বৃষ্টি নাও মিলতে পারে—এমনই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বর্তমানে দেশের ১১টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুরে তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। এতে জনজীবনে বেড়েছে অস্বস্তি।আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও  পড়ুন , রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ এবং দমকা হাওয়া। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী ২৬ মে থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা।ঈদের দিনের আবহাওয়া নিয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু এলাকায় ঈদের দিনও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।অর্থাৎ এবারও গরমের মধ্যেই ঈদের নামাজ, পশু কোরবানি ও উৎসবের নানা আয়োজন সম্পন্ন করতে হতে পারে রাজধানীবাসীকে। তাই বিশেষজ্ঞরা পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও  পড়ুন , সৌদিতে হজ ব্যবস্থাপনা বৈঠকে অংশ নিলেন ধর্মমন্ত্রী

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত