রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ সব প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস,
আরও পড়ুন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জাতীয় নির্বাহী কমিটির (আংশিক) অনুমোদন
আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং আনুষ্ঠানিক চিঠিপত্রে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।গত ৩০ জুলাই জারি করা এই চিঠিতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।স্থানীয় সরকার বিভাগ বলছে, সরকারি অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন