দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় ছাত্রলীগ কর্মী আটক

ছাত্রলীগ কর্মী আটক

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন (২১) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবারে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।  তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হলেও তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে আজ মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে। 

আরো পড়ুন , নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

গ্রেফতারকৃত শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুলিয়া কমিটির সাবেক সদস্য বলে জানা গেছে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, তাকে মঙ্গলবার বিকালে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে গ্রেফতার করা হয়। পরে জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য। বেদীতে ফুল দেয়ার জন্য এসেছিল। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় ছাত্রলীগ কর্মী আটক

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন (২১) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবারে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।  তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হলেও তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে আজ মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে। 

আরো পড়ুন , নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

গ্রেফতারকৃত শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুলিয়া কমিটির সাবেক সদস্য বলে জানা গেছে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, তাকে মঙ্গলবার বিকালে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে গ্রেফতার করা হয়। পরে জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য। বেদীতে ফুল দেয়ার জন্য এসেছিল। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত