দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

সোনারগাঁয়ের হামছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুলসংখ্যক বই প্রদান

হামছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুলসংখ্যক বই প্রদান

১২ জানুয়ারি সোনারগাঁ উপজেলার হামছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিপুলসংখ্যক বই প্রদান করা হয়েছে। বইগুলো প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পর্ষদ নির্বাহী চেয়ারম্যান মো. মহসিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদা আখতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিদ্দিকা মর্জিয়া এবং বিদ্যালয়ের দাতা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানসহ শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রদানকৃত বইসমূহের মধ্যে রয়েছে শিশুতোষ পাঠ্য গল্পগ্রন্থ, কল্পবিজ্ঞান, নাটক, প্রবন্ধ ও কবিতার বই। পাশাপাশি শিক্ষকদের পাঠোপযোগী হিসেবে সংযোজিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, হুমায়ূন আহমেদসহ দেশবরেণ্য লেখকদের নির্বাচিত রচনাবলি।প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন মিয়া বলেন,আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তারা জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। 

আরও পড়ুন, বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বই শুধু পরীক্ষায় ভালো ফল করার মাধ্যম নয়, বরং এটি মানুষকে চিন্তা করতে শেখায়, মূল্যবোধ গড়ে তোলে। তাই প্রযুক্তির পাশাপাশি বই পড়ার চর্চা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন,করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ভবিষ্যতেও শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার প্রতি উৎসাহিত করেন এবং বিদ্যালয়ের পাঠাগারকে আরও সমৃদ্ধ করতে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। বই প্রদানের মূল লক্ষ্য হিসেবে বই পড়ুন, জ্ঞানের দিগন্ত প্রসারিত করুন।

বিষয় : সোনারগাঁয় বই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ের হামছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুলসংখ্যক বই প্রদান

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

১২ জানুয়ারি সোনারগাঁ উপজেলার হামছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিপুলসংখ্যক বই প্রদান করা হয়েছে। বইগুলো প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পর্ষদ নির্বাহী চেয়ারম্যান মো. মহসিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদা আখতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিদ্দিকা মর্জিয়া এবং বিদ্যালয়ের দাতা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানসহ শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রদানকৃত বইসমূহের মধ্যে রয়েছে শিশুতোষ পাঠ্য গল্পগ্রন্থ, কল্পবিজ্ঞান, নাটক, প্রবন্ধ ও কবিতার বই। পাশাপাশি শিক্ষকদের পাঠোপযোগী হিসেবে সংযোজিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, হুমায়ূন আহমেদসহ দেশবরেণ্য লেখকদের নির্বাচিত রচনাবলি।প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন মিয়া বলেন,আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তারা জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। 

আরও পড়ুন, বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বই শুধু পরীক্ষায় ভালো ফল করার মাধ্যম নয়, বরং এটি মানুষকে চিন্তা করতে শেখায়, মূল্যবোধ গড়ে তোলে। তাই প্রযুক্তির পাশাপাশি বই পড়ার চর্চা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন,করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ভবিষ্যতেও শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার প্রতি উৎসাহিত করেন এবং বিদ্যালয়ের পাঠাগারকে আরও সমৃদ্ধ করতে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। বই প্রদানের মূল লক্ষ্য হিসেবে বই পড়ুন, জ্ঞানের দিগন্ত প্রসারিত করুন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত