দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গ্রেফতার

আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গ্রেফতার

নরসিংদীর রায়পুরা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। রায়পুরা থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান জানান, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে রায়পুরা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায়ও মামলা রয়েছে।

আরও পড়ুন, নেত্রকোনার আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনার পর মির্জাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

বিষয় : গ্রেফতার চেয়ারম্যান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। রায়পুরা থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান জানান, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে রায়পুরা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায়ও মামলা রয়েছে।

আরও পড়ুন, নেত্রকোনার আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনার পর মির্জাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত