দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক

অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক

রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাং ওই সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়।

পরবর্তীতে সেনাবাহিনীর হটলাইন নম্বরে প্রাপ্ত একটি কলের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে ৪টি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ১৪ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো— মারুফ (১৯), মোঃ সানি (১৮), মোঃ আলাল (১৯), মোঃ রিফাত (২০), মোঃ সজিব (১৯), মোঃ রানা (১৯), মোঃ সাব্বির (১৮), মোঃ নাজমুল হাসান (১৯) এবং ওয়াসিম (২২)।

আরও পড়ুন, বৃহস্পতিবার শিক্ষার্থীদের তৃতীয় দিনের অবরোধ ঘোষণা

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়। এই অভিযানে স্থানীয় জনগণ সার্বক্ষণিকভাবে সেনাবাহিনীকে সহায়তা করেন এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আটককৃত ৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানানো হয়েছে।’

বিষয় : সমাবেশ আটক রায়েরবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাং ওই সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়।

পরবর্তীতে সেনাবাহিনীর হটলাইন নম্বরে প্রাপ্ত একটি কলের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে ৪টি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ১৪ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো— মারুফ (১৯), মোঃ সানি (১৮), মোঃ আলাল (১৯), মোঃ রিফাত (২০), মোঃ সজিব (১৯), মোঃ রানা (১৯), মোঃ সাব্বির (১৮), মোঃ নাজমুল হাসান (১৯) এবং ওয়াসিম (২২)।

আরও পড়ুন, বৃহস্পতিবার শিক্ষার্থীদের তৃতীয় দিনের অবরোধ ঘোষণা

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়। এই অভিযানে স্থানীয় জনগণ সার্বক্ষণিকভাবে সেনাবাহিনীকে সহায়তা করেন এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আটককৃত ৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানানো হয়েছে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত