দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে খালেদা জিয়ার স্মরণ

বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

জাতীয় সংসদে নাগরিক শোকসভা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা। এতে সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর মোদাচ্ছির হোসেন।

এর আগে সপরিবারে শোকসভাস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

আরও পড়ুন, তারেক রহমানের যমুনা সফর ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ: প্রেস সচিব

শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীসহ সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে রয়েছেন।

বিষয় : সংসদ ভবন শোকসভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা। এতে সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর মোদাচ্ছির হোসেন।

এর আগে সপরিবারে শোকসভাস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

আরও পড়ুন, তারেক রহমানের যমুনা সফর ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ: প্রেস সচিব

শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীসহ সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে রয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত