ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক শুরুর পাঁচ মিনিট আগেই নিজ আসনে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়।আরো পড়ুন , বিদেশে পাচার হওয়া কোটি কোটি টাকা উদ্ধার করল সিআইডি অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্পিকারের অনুপস্থিতিতে তিনিই অধিবেশন পরিচালনা করেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।