দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের যমুনা সফর ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার বিষয়টি সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, গতকাল যমুনায় তারেক রহমানের পরিবারের সদস্যদের যাওয়ার বিষয়টি নিয়ে ডিনারের যে গুঞ্জন ছড়িয়েছে তা সত্য নয়। এটি ছিল নিছক একটি পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। সেখানে সরকারের অফিশিয়াল কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। গতকালও উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার ভোট নিয়ে আশঙ্কার বিষয়ে তিনি বলেন, এই সরকারের কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজের মাধ্যমেই আমরা প্রমাণ করব যে নির্বাচন সুষ্ঠু হবে। রুমিন ফারহানার আশঙ্কাটি অমূলক। দেশের সংস্কার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বিগত সরকার ব্যাংকের টাকা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আমরা রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে কাজ করছি যাতে ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো দৈত্য-দানব শাসক তৈরি হতে না পারে। দেশের অপশাসন দূর করতে এবং চুরি-চামারি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, নবম জাতীয় পে-স্কেল: গ্রেড অপরিবর্তিত, বেতন ঘোষণা অপেক্ষমান

মাজার জিয়ারতের সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : সাক্ষাৎ যমুনা প্রেস সচিব তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

তারেক রহমানের যমুনা সফর ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার বিষয়টি সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, গতকাল যমুনায় তারেক রহমানের পরিবারের সদস্যদের যাওয়ার বিষয়টি নিয়ে ডিনারের যে গুঞ্জন ছড়িয়েছে তা সত্য নয়। এটি ছিল নিছক একটি পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। সেখানে সরকারের অফিশিয়াল কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। গতকালও উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার ভোট নিয়ে আশঙ্কার বিষয়ে তিনি বলেন, এই সরকারের কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজের মাধ্যমেই আমরা প্রমাণ করব যে নির্বাচন সুষ্ঠু হবে। রুমিন ফারহানার আশঙ্কাটি অমূলক। দেশের সংস্কার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বিগত সরকার ব্যাংকের টাকা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আমরা রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে কাজ করছি যাতে ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো দৈত্য-দানব শাসক তৈরি হতে না পারে। দেশের অপশাসন দূর করতে এবং চুরি-চামারি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, নবম জাতীয় পে-স্কেল: গ্রেড অপরিবর্তিত, বেতন ঘোষণা অপেক্ষমান

মাজার জিয়ারতের সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত