সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে ৩ উপদেষ্টা শোকবইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন, খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও শোকবইয়ে স্বাক্ষর করেন। এর আগে, শোক জানাতে সশরীরে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরাও আসছেন শোক জানাতে।
আপনার মতামত লিখুন