দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বান্দরবানের চিম্বুক সড়কে ট্রাক ও সিএনজি সংঘর্ষে একজন নিহত

চিম্বুক সড়কে ট্রাক ও সিএনজি সংঘর্ষে একজন নিহত

বান্দরবানের চিম্বুক সড়কে একটি সিএনজি চালিত গাড়ি উল্টে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চিম্বুক সড়কের বারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী সাগর (২৮) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকার বাসিন্দা ও মো. হোসেনের ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পেঁপে কেনার উদ্দেশে তিন কাঁচামাল ব্যবসায়ী সিএনজিতে চিম্বুকের দিকে যাচ্ছিলেন। বারমাইল এলাকায় পৌঁছানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হন এবং আরও একজন আহত হন। স্থানীয়রা নিহত ও আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন, মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট আটক

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ পারভেজ বলেন, ‘চিম্বুক সড়কে সিএনজি উল্টে গিয়ে সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয় : সংঘর্ষ বান্দরবান নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বান্দরবানের চিম্বুক সড়কে ট্রাক ও সিএনজি সংঘর্ষে একজন নিহত

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

বান্দরবানের চিম্বুক সড়কে একটি সিএনজি চালিত গাড়ি উল্টে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চিম্বুক সড়কের বারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী সাগর (২৮) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকার বাসিন্দা ও মো. হোসেনের ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পেঁপে কেনার উদ্দেশে তিন কাঁচামাল ব্যবসায়ী সিএনজিতে চিম্বুকের দিকে যাচ্ছিলেন। বারমাইল এলাকায় পৌঁছানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হন এবং আরও একজন আহত হন। স্থানীয়রা নিহত ও আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন, মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট আটক

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ পারভেজ বলেন, ‘চিম্বুক সড়কে সিএনজি উল্টে গিয়ে সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত