দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক যাচাইয়ের সময় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক যাচাইয়ের সময় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের দাখিল করা তালিকা প্রকাশ্যে যাচাইকালে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছেন। বুধবার বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- বলাইশিমুল ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাসিন্দা আনিসুর রহমান ও মাইজপাড়া আবুল কালাম ও স্থানীয় ইউপির নারী সদস্য কলি আক্তার।

স্থানীয় বাসিন্দা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নেত্রকোনা-৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ ছয়জন মনোনয়ন পত্র দাখিল করেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেনের দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষর দৈবচয়ন পদ্ধতিতে যাচাই করার উদ্যোগ নেয় কমিশন।  বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষর যাচাই করতে বলাইশিমুল ইউনিয়ন পরিষদে যান। সেখানে দেলোয়ার হোসেনের সমর্থকরা পরিষদে হাজির হলে বিএনপি প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকরাও এসে জড়ো হন। এ সময় আড়ালিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের সমর্থক আনিসুর রহমান ও মাইজপাড়া আবুল কালাম সেখানে গিয়ে লোকজন জড়ো হওয়ার বিষয় জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপির প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থক বলাইশিমুল গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে তাইজ্জত, মাজেজুল হক ওরফে দীপক, পারভেজ মিয়াসহ কয়েকজন তার ওপর উপর হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

আরও পড়ুন, দেশের শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জ

আহত আনিসুর রহমান বলেন, 'আমি লোকজন দেখে পরিষদে গিয়ে বিষয়টি জানতে চাইলে বিএনপির প্রার্থীর সমর্থক তোফাজ্জল হোসেন, মাজেদুল, পারভেজসহ ১০ থেকে ১২ জন হামলা চালায়। এ সময় আমার সঙ্গে আবুল কালামকেও মারধর করা হয়। এভাবে পরিষদে লোকজন ডেকে এনে স্বাক্ষর যাচাই করা কর্মকর্তা ঠিক হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থার দাবি জানাই।' পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য কলি আক্তার বলেন, এভাবে কোন কারণ ছাড়া হামলা করা ঠিক হয়নি। আমি ফেরাতে গিয়ে হামলাকারীদের আঘাতে ব্যথা পেয়েছি। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত তোফাজ্জল হোসেন হামলার ঘটনা অস্বীকার করে বলেন, 'এটা আমাদের উপর মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। দুই পক্ষের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে। কোনরকম হামলার ঘটনা ঘটেনি।' স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, 'আমি দলের চেয়ারপারসনের জানাজায় ছিলাম। বিষয়টি শুনে খুবই মর্মাহত হয়েছি। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।'জানতে চাইলে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী  বলেন, 'বিষয়টি আমি এখনো শুনিনি। খোঁজ নিয়ে জানতে হবে। আমার কোন সমর্থক এরকম করে থাকলে প্রয়োজনের ব্যবস্থা নেয়া হবে।' কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, 'ইউনিয়ন পরিষদে স্বাক্ষরকারীদের ডেকে এনে কোন কর্মকর্তার বিরুদ্ধে যদি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অভিযুক্ত হন তবে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

বিষয় : নেত্রকোনা আহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক যাচাইয়ের সময় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত