দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার নিজের কর্মদক্ষতায় আলোচিত

আরিফুল ইসলাম সরদার নিজের কর্মদক্ষতায় আলোচিত

নেত্রকোনা পৌরসভায় আরিফুল ইসলাম সরদার প্রশাসক হিসেবে যোগদানের মাত্র কিছুদিনের মধ্যেই কর্মগুণে মানবিক ও সৎ হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। তার দক্ষতায় পৌরসভায় নানা কার্যক্রমের মাধ্যমে সরকারের রাজস্ব বেড়েছে দ্বিগুণ। 

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন এরকম মানবিক পৌর প্রশাসক পেয়েছেন নেত্রকোনা পৌরবাসী। নেত্রকোনা পৌরসভার প্রশাসককে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। তিনি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পাশাপাশি সততার সঙ্গে পৌরসভাও সামলে নিচ্ছেন তিনি। অফিস সময়ের পরেও শান্তশিষ্ট মনোভাব নিয়ে পৌরবাসীকে হাসি মুখে সেবা দিয়ে যাচ্ছেন। জানা যায় পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে পৌরসভার কার্যক্রমের সার্বিক চিত্র। পৌরসভায় কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। পৌরসভায় জনসেবায় তার নিষ্ঠা ও উদ্যোগের কারণে পৌরসভায় ইতোমধ্যেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে, যা প্রশংসার দাবিদার।

আরও পড়ুন, বিএনপি নেতার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ৯০ শতাংশ দগ্ধ স্মৃতি নিহত

একজন দেশপ্রেমিক, চৌকস, দক্ষ, নিরহংকারী, বিনয়ী ও সদালাপী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নেত্রকোনা পৌরসভার ইতিহাসে চির স্বরণীয়-বরণীয় হয়ে থাকবেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তিনি নেত্রকোনা পৌরসভায় যোগদানের পর থেকেই বিভিন্নভাবে দুর্নীতি, অনিয়ম ও দালাল মুক্ত সেবা প্রদান করে প্রশংসা কুড়িয়েছেন। পৌরসভার স্থানীয় জনগণের কল্যাণে সরকারি নিয়মণ্ডকানুন মেনে নানাবিধ প্রতিকূলতা পেরিয়ে একের পর এক সাহসী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছেন। একই সঙ্গে তিনি পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকারে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নেও দিনরাত কাজ করে যাচ্ছেন। নেত্রকোনা পৌরসভাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন তিনি।পৌরসভায় অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করণ, সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করাসহ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করছেন তিনি।

আরও পড়ুন, মাদারীপুরে দুর্বৃত্তদের দেয়া পেট্টোলের আগুনে পুড়লো বাবুল আকনের ঠিকাদারি মালামাল

এছাড়া আরিফুল ইসলাম সরদার পৌরসভার শিক্ষার মান বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছেন। সরকারি কাজে পৌরসভার বিভিন্ন প্রান্তে উপস্থিতির পাশাপাশি তিনি প্রায়ই বিভিন্ন সরকারি প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনাক্রমে শিক্ষার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষার্থীরা যাতে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ইংরেজি শিক্ষায় এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে পৌরসভার উদ্যোগে কাজ করছেন। নিজের দায়িত্ব সম্পর্কে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, আমি অন্যায়ের কাছে কখনও মাথা নত করিনি আর করবো না। আমি শুধু দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করছি মাত্র। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

বিষয় : নেত্রকোনা আরিফুল ইসলাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার নিজের কর্মদক্ষতায় আলোচিত

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত